স্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কৃষকদের জন্য। বৃষ্টির কারণে চাষের ক্ষতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন কৃষকরা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই তিন জেলায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে এই এলাকার কৃষকরা মাঠের ফসল নিয়ে চিন্তিত।
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবারেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
রবিবার থেকে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার হবে আকাশ। আগামী তিন দিনের তাপমাত্রা নামবে 5 ডিগ্রি পর্যন্ত। ফিরবে হালকা শীতের আমেজ।
No comments:
Post a Comment