চাষীদের স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ শিবির - paracharcha

Breaking

Post Top Ad

Wednesday, 9 February 2022

চাষীদের স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ শিবির


 দফায় দফায় নিম্নচাপ এবং প্রাকৃতিক বিপর্যযয়ের কারণে এবং ফসল নষ্ট কারী অজানা বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব ঠেকাতে উন্নত শস্য বীজ ব্যবহার করার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি বিভাগের যৌথ সমন্বয়ে আজ নদীয়ার দিব্য টাকা গ্রামে শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার তত্ত্বাবধানে 1 কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন কৃষি আমাদের বাংলার মেরুদন্ড, এ সরকার তাদের নানান রকম সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি বিজ্ঞান ও গবেষনার অত্যাধুনিক বিষয়গুলি চটজলদি কৃষকদের জানাতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার জানান, পশ্চিমবঙ্গের মধ্যে এ ধরনের উদ্যোগ নদীয়া শান্তিপুর ব্লকে প্রথম, আজ গ্রামে এই প্রশিক্ষণ শিবির হওয়ার পর আগামীতে বাগআঁচড়া গ্রামে অপর একটি প্রশিক্ষণ শিবির চালু হবে অতি শীঘ্র। বর্তমান সরকার কৃষকদের মৃত্যু জনিত দু'লক্ষ টাকা বছরে 10 হাজার টাকা এবং সব মরশুমে ব্রিজ ঔষধ এবং বীমা বিনামূল্যে প্রদান করে থাকেন। তাতে কৃষির উপর ঝোঁক বাড়ছে এ প্রজন্মের ছেলেমেয়েদেরও। তবে বিভিন্ন রকম গবেষণা এবং বিজ্ঞানের অত্যাধুনিক   বিভিন্ন কৃষিজ  যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত বীজ রোপণ এবং চাষ সম্পর্কিত বিষয় তাদের প্রতিনিয়ত নিয়মিত জানানো হবে।

জেলা পরিষদের গুরুত্বপূর্ণ কর্মাধক্ষ‍্য‍গণ, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ এবং পঞ্চায়েত প্রধান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। একদিকে বিদ্যালয়ে শিশু শিক্ষা শুরু হওয়ার মতই কৃষকদের অত্যাধুনিক চাষ সম্পর্কে সুশিক্ষিত করে তোলার এ ধরনের ব্যবস্থায় খুশির হওয়া কৃষি মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad